ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে।


তিনি বলেন, হেফাজত নেতার (মাওলানা মামুনুল হক) নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন তা তথ্যনির্ভর এবং প্রকৃত সত্যের উদঘাটন।


ওবায়দুল কাদের সোমবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন।


প্রধানমন্ত্রীর বক্তব্য ধর্মব্যবসায়ীদের আঁতে ঘা লেগেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ ভেবেছে এ লজ্জাজনক ঘটনার পর তথাকথিত নেতারা জনসম্মুখে ক্ষমা চাইবেন, কিন্তু দেখা যাচ্ছে চোরের মায়ের বড় গলা।


ওবায়দুল কাদের বলেন, এদেশ পীর আউলিয়া ও ওলামায়ে কেরামের দেশ, এখানে ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ারে পরিণত করতে খোদ ইসলামপ্রিয় জনগণই দেবে না।

ads
ads
ads

Our Facebook Page

↑